
রাশেদ রেজা মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলায় সরকারি কর্মকর্তা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সভায় শালিখা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত অংশীজনদের সঙ্গে মতবিনিময় হয়।
সভায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, জনসেবামূলক কার্যক্রম এবং উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিরা স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত ব্যক্তিরা। সভায় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।