অপু দাস, রাজশাহী ব্যুরো: একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য শহর গড়ে তোলার অঙ্গীকার নিয়ে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে নগরীর ১ নম্বর ওয়ার্ডে শিক্ষার্থীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ১ নম্বর ওয়ার্ডের পীর সাহেব পাড়ার ‘প্লেজার কিন্ডারগার্টেন’ স্কুল প্রাঙ্গণে এ পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্কুলের ছোট ছোট শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেন যুবদল নেতৃবৃন্দ। চারা বিতরণের পাশাপাশি তারা বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কিছু গাছ রোপণ করেন।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর যুবদলের মূল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, যুগ্ম-আহ্বায়ক মো. সোহেল রানা, যুগ্ম-আহ্বায়ক (দপ্তর সম্পাদক) মাসুদুল হক মৃধা মমিন, এবং সদস্য মোহন আলী ও আখলেছুর রহমান সাজিম।
এছাড়া স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল হোসেন, সাধারণ সম্পাদক মো. ওয়াসিম জাভেদ টিংকু, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনজুর কাদের স্বপন, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সদস্য সচিব মো. আল ফেরদৌস জিন্নাহ, ২ নম্বর ওয়ার্ড যুবদলের (পূর্ব) আহ্বায়ক শাহাদৎ হোসেন নবীন এবং ১ নম্বর ওয়ার্ড যুবদলের (পশ্চিম) সদস্য সচিব মো. মুরাদ হোসেন। কর্মসূচিতে যুবদল নেতা লিয়ন, আল ফারাবি রাজ ও রকিও অংশ নেন। প্লেজার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের অভিভাবকরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে কর্মসূচিতে শরিক হন। পুরো আয়োজনটি সুচারুভাবে পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন ১ নম্বর ওয়ার্ড যুবদলের (পূর্ব) যুগ্ম-আহ্বায়ক জাদিদ রাহাত দ্বীপ। পরিবেশ রক্ষায় এমন উদ্যোগের গুরুত্ব তুলে ধরে রাজশাহী মহানগর যুবদলের নেতৃবৃন্দ আয়োজক দল, স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং উপস্থিত অভিভাবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।