আঃ জলিল, শ্রীপুর (মাগুর) প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলাটি একটি ঘনবসতিপূর্ণ উপজেলা। শ্রীপুর উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হওয়ার পর থেকেই আগুন নেভানোর পাশাপাশি অনেক মানবিক কাজকর্ম করে যাচ্ছে। উপজেলার যেখানেই কোন সড়ক দুর্ঘটনা ঘটে সেখানেই তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সড়ক দুর্ঘটনা পানিতে পড়ে যাওয়া গাছে উঠে নামতে না পারা রোগীদের যেকোনো সমস্যায় তারা এগিয়ে আসেন।জরুরী সেবা হিসেবে আগুন নেভানো গাড়িতে করেই দুর্ঘটনায় কবলিত রোগীদের দ্রুত হসপিটালে পৌঁছে দেয়ার মত গুরুত্বপূর্ণ কাজগুলা করে থাকেন। একটি নতুন অ্যাম্বুলেন্স পাওয়াই শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ পেশাদারিত্বের সাথে রোগীদের হসপিটালে পৌঁছানোর দায়িত্ব পালন করতে পারবেন।
এছাড়াশ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি অ্যাম্বুলেন্স থাকলেও একটি দীর্ঘদিন ধরে অকেজ অবস্থায় আছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরেকটি এম্বুলেন্স দেওয়ার জন্য। শ্রীপুর উপজেলাবাশী অ্যাম্বুলেন্স স্বল্পতার কারণে উন্নত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্য সেবাকে আরো উন্নত ও গতিশীল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে এই মানবিক কাজ অব্যাহত রাখার জন্য এলাকাবাশী বিশেষভাবে তাদের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন।