আ: জলিল শ্রীপুর মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো: মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন,শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ফারদিন মুনীর অর্ণব, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওলী মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা ও মাসুদ মজুমদার, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খানসহ প্যানেল চেয়ারম্যানবৃন্দ, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক খান আবু হাসানশহ সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানমালায় প্রধান অতিথি মো. মনোয়ার হোসেন খান এমপি উপজেলা পরিষদ চত্বরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, উপজেলা পরিষদের মাসিক সভা, যুব দিবসের ঋণের চেক বিতরণ, নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, বরিশাট গুচ্ছগ্রাম প্রকল্পের পুকুর ও প্রস্তাবিত মিনি স্টেডিয়াম এলাকা পরিদর্শন করেন।