জিহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশের 'এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এসইডিপি'-এর অধীনে আজ ১২/০৬/২০২৬ ইং তারিখে রোজ শুক্রবার শ্যামপুরের দোলাইরপাড় উচ্চ বিদ্যালয়ে থানা পর্যায়ে আয়োজিত হয়েছে "Startup, Science Project and Innovation Idea Showcasing Program"। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামপুর থানা শিক্ষা অফিসার শাপলা খানম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব তানভীর আহমেদ রবিন।
প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তার প্রতিফলন ঘটিয়ে বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট ও স্টার্টআপ আইডিয়া তুলে ধরে। প্রধান অতিথি জনাব তানভীর আহমেদ রবিন শিক্ষার্থীদের তৈরি এই প্রজেক্টগুলো ঘুরে দেখেন এবং প্রতিটি উদ্ভাবনী আইডিয়া সম্পর্কে খোঁজখবর নেন। তরুণ প্রজন্মের এই মেধা বিকাশে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং তাদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করেন।
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি এবং উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।