
মোঃ ইউনুছ আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বুধবার (১১ নভেম্বর) কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদ ইসলামসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা চাষে আগ্রহী করতে বিনামূল্যে উন্নতমানের সরিষার বীজ ও প্রয়োজনীয় সার দেওয়া হচ্ছে। এর ফলে কৃষকরা সরিষা আবাদে উৎসাহিত হবেন এবং দেশের ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষকদের উৎপাদন খরচ কমানো, অধিক ফলন নিশ্চিত করা এবং সরিষা চাষ সম্প্রসারণে এ ধরনের প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।