
রাশেদ রেজা মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন তানিয়া আক্তার। আজ ২৩ নভেম্বর ২০২৬ সোমবার তিনি নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন। নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন মাগুরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।এ সময় জেলা প্রশাসক নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে স্বাগত জানান। পাশাপাশি শালিখা উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নে তাঁর সফলতা কামনা করেন।
উল্লেখ্য, শালিখা উপজেলায় যোগদানের আগে তানিয়া আক্তার সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।তাঁর যোগদানের মধ্য দিয়ে শালিখা উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং জনসেবার মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।