মোঃ আলমগীর হোসাইন, কুড়িগ্রাম জেলা,প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। দিবসটি স্মরণে উপজেলার বিভিন্ন স্থানে মোট ৪৫টি গাছের চারা রোপণ করা হয়।আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ফুলবাড়ীর পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও সংলগ্ন সড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে স্থানীয় ছাত্রনেতারা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আলতাব হোসেন, ছাত্রনেতা নয়ন খান এবং আয়োজক ছাত্রনেতা রনি সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা
বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ, উন্নয়ন ও স্বনির্ভরতার অন্যতম প্রতীক। তাঁর আদর্শকে ধারণ করেই ছাত্রদল বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।ছাত্রনেতা রনি সরকার বলেন,পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও ছাত্রদল জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকবে।আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে তরুণদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টি হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সবাই উদ্বুদ্ধ হবে।