
সোহেল হাওলাদার, শরীয়তপুর: বুধবার (১১ নভেম্বর ২০২৬) শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভুনাথ পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিদ মাদবর, অ্যাডভোকেট লোকমান হোসেন, নীরব মুন্সি, সোলায়মান খান ও জিয়াউল হক মোল্লা।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। এ সময় তারা শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও ঐতিহাসিক চেতনা জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।