শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে পদ্মা নদীর চরে একটি আখক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এসআরবি-৫ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে বুধবার (৪ নভেম্বর) দুপুরে ওই চর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
এসআরবি-৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, পানসিপাড়া গ্রামের পদ্মা নদীর উত্তর পাড়ের চর এলাকার একটি আখক্ষেতে ছেঁড়া প্লাস্টিকের বস্তায় মোড়ানো সন্দেহজনক কিছু বস্তু পড়ে রয়েছে।
এই তথ্যের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে ঘটনাস্থলে যায়।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই বস্তা তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লালপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। তবে অস্ত্রগুলো কার বা কারা সেখানে ফেলে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এসআরবি সদস্যরা পানসিপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে থানায় হস্তান্তর করেছেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। অস্ত্রগুলো সেখানে কীভাবে এল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
অপরাধ দমনে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে