এহসানুল আসিফ মাসুম, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ভূমি অফিস কর্তৃক ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার আয়োজন, জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্হাপনা সুরক্ষিত ভূমি,সমৃদ্ধি ভবিষ্যৎ উদ্বোধনী অনুষ্ঠানও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৯ মে) সকালে রায়পুর উপজেলার পৌর ভূমি অফিসে ভূমি মেলা সেবা আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া।উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে ভূমি সেবা মেলা ২০২৬ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নিগার সুলতানা, ও রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়া।উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি অতিথিরা অনেক সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন ।নামজারি কৃত সমস্যা, সুষ্ঠু ভাবে খাজনা আদায়,ভূমি বিরোধ নিষ্পত্তি এসব ব্যাপারে আলোচনা করেন।