মোঃ মিজানুর রহমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে আয়োজিত ‘শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি-২০২৫’ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম প্রাঙ্গণে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি কেন্দ্রীয় পরিচালনা বোর্ডের সাবেক ভাইস-চেয়ারম্যান জনাব এইচ. এম. শহিদুল্লাহ। প্রধান অতিথি ছিলেন পীর এ ত্বরিকত অধ্যাপক আল্লামা মীর আবদুর রহিম মুনিরী (মা.জি.আ.)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আজিজ উদ্দিন জনি।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আ.ন.ম. নজরুল হোসাইন নঈমী, মুহাম্মদ দিদারুল আলম, এম শহিদুল আলম শহীদ, শাহে ইমরান রনি, মাওলানা আজিজুল হক আলকাদেরী, মাহমুদুর রশিদ মাসুদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ জয়নাল আবেদীন এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ মোশারফ হোসেন। অনুষ্ঠানে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীল প্রতিভার বিকাশে এ ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।