Dhaka ০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান ” নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কারাগারে দেবিদ্বারে জমি দখলকে কেন্দ্র করে গৃহবধূকে শ্লীলতাহানি ও পিটিয়ে জখম, থানায় মামলা মাদক কারবারীদের আঁতুড়ঘর চকসুত্রাপুরের দুই বিয়াইন গ্রেফতার ১৫০০ পিস ইয়াবাসহ আটক কেন্দুয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি নগদ অর্থ ও চাল বিতরণ জুলাই’২৪ গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের উদ্বোধন মাঠে গড়াল কাবাডি ও ভলিবল ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী দিনাজপুরে বোরো মৌসুমে ধান কাটা শেষ, খরচ বাড়ায় বাজারে চালের দাম ঊর্ধ্বগতি হোসেনপুরে প্রীতির ম্যাজিক, চাকরি ছেড়ে পাল্টে দিলেন হতদরিদ্র শত নারীদের জীবনচিত্র ফটিকছড়িতে আয়বর্ধণ মূলক সবজি চাষ প্রশিক্ষণ সম্পন্ন, পত্নীতলায় এক মাদক ব্যবসায়ী ১৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক

মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রিপন আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ রুবেল মিয়া (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছে। রোববার (৭ জুন) বিকেলে মৌলভীবাজার সদর মডেল থানাধীন চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট এলাকার একটি ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা। এসআই (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তার হেফাজত থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রুবেল মিয়া মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা। অভিযানের সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপর এক আসামি পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  বাউফলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মৌলভীবাজারের অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আরও পড়ুনঃ  কাজিপুর উপজেলা জিয়া পরিষদের কমিটি অনুমোদন
Tag :
জনপ্রিয় পোস্ট

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান ” নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কারাগারে

মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেটের সময়: ০৭:০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

রিপন আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ রুবেল মিয়া (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছে। রোববার (৭ জুন) বিকেলে মৌলভীবাজার সদর মডেল থানাধীন চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট এলাকার একটি ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা। এসআই (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তার হেফাজত থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রুবেল মিয়া মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা। অভিযানের সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপর এক আসামি পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  সাঘাটার বোনারপাড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মৌলভীবাজারের অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে হদিস নেই ৩ লাখ ২৮ হাজার ৭৭২টি পশুর চামড়ার