রিপন আহমদ, মৌলভীবাজার: মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) শহরের অভিজাত বেঙ্গল কনভেশন হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- ডা. মুহাম্মদ এনামুল্লাহ আব্বাসী, পীর সাহেব,জৈনপুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এম. নাসের রহমান, সংসদ সদস্য, মৌলভীবাজার-৩।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন - মিজানুর রহমান,প্রশাসক, জেলা পরিষদ, মৌলভীবাজার।
সভাপতিত্ব করেন-আব্দুর রহিম আনছার,উপদেষ্টা, ইনসানিয়া স্পেশালিষ্ট হসপিটাল,এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
উপস্থিত ছিলেন- অন্যান্য অতিথিবৃন্দ। পরবর্তীতে ইনসানিয়া স্পেশালিষ্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিজস্ব ভবনে ফিতা কেটে ও বিশেষ দোয়ার মাধ্যমে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও দক্ষ জনবল দিয়ে হাসপাতালটি এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, হাসপাতালটিতে উন্নত ডায়াগনস্টিক সুবিধা, বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে রোগীদের সেবাদান করা হবে। উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নতুন এ প্রতিষ্ঠান চালুর ফলে এলাকাবাসী সহজে উন্নত চিকিৎসাসেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।