ধামরাই প্রতিনিধি: সোহেল আমিন: ঢাকা জেলার ধামরাই থানার আশুলিয়ার ৩ পুকুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আফাজ উদ্দিন স্কুলের নবম শ্রেণির ছাত্র হাসানের একটি পা দ্বিখ'ণ্ডি'ত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে তার জমজ ভাই হোসেন। তারা দুজনই ধামরাই উপজেলার দেপাশাই কুড়ালভাঙ্গা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাই মোটরসাইকেলে করে আশুলিয়ার ৩ পুকুর এলাকার সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ইগলু কোম্পানির একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই হাসানের একটি পা দ্বি'খ'ণ্ডি'ত হয়ে যায় এবং তার জমজ ভাই হোসেনও গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত দুই ভাইকে উদ্ধার করেন। পরে তাদের ইসলামপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসানের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। আহত হোসেনেরও চিকিৎসা চলছে বলে জানা গেছে।এলাকাবাসী আরো বলেন। প্রায়ই এই এলাকায় এরকম দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে তরুণ বাইকাররা এইরকম ঘটনা বেশি ঘটাচ্ছে। তারা আহ্বান জানিয়েছে পিতা মাতারা আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তারা তাদের ছেলেদেরকে কম বয়সে মোটরসাইকেল কিনে দেওয়া থেকে বিরত থাকবে।