শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলা উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃধা নজরুল ইসলামের সুযোগ্য সন্তান মৃধা ফারুকুল ইসলাম এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সুন্দরবন ইউনিয়নে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। (বুধবার ২৪ জুন) বিকালে সুন্দরবন ইউনিয়নের জিউধরা বাজার চত্বরে সর্ব সাধারণ জনগণের ব্যানের আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সুন্দরবন ইউনিয়নের ৮নং বিএনপি সভাপতি মোঃ খোকন শেখ সভাতিত্ব করেন। উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা নাজমুল মোল্ল্যা, মুছা আকন, রেজাউল শেখ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান ফকির, এসময় বক্তারা বলেন" মৃধা ফারুকুল ইসলাম একজন সৎ ভালো মানুষ তার জনপ্রিয়তা দেখে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমরা এই সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও হয়রানির তিব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে প্রশাসনের কাছে দাবি মামলা প্রত্যাহার করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি যতক্ষন পর্যন্ত এই মিথ্যা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও হয়রানির নিষ্পত্তি না করা হবে ততক্ষণ আমাদের এই মানববন্ধন সংগ্রাম চলবে।