মানিকগঞ্জ জেলা প্রতিনিধি, আল্ আমিন মোল্লা: মানিকগঞ্জের সদর উপজেলায় গড়পাড়া ইউনিয়নের উত্তর উথলী এলাকায় ভুট্টা গাছ সাইলেজ করা কে কেন্দ্র করে মারামারি সংগঠিত হয়। এই হামলায় একজন আহত হয়, আহত ব্যক্তির মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে । আহত ব্যক্তি মোঃ নান্নু মিয়া (৩২), পিতা-মোঃ তোতা মিয়া, মাতা-মোসাঃ আতর জান, সাং-উত্তর উথুলী, ইউপি-গড়পাড়া, থানা ও জেলা-মানিকগঞ্জ। ভুক্তভোগী নান্নু মিয়া থানায় হাজির হইয়া একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার বিবাদী ১। আলমগীর (৩২) ২। শরিফ (২৫), উভয় পিতা-মোঃ সোনা মিয়া, উভয় সোলাই গোবিন্দপুর, ইউপি-তিল্লী, থানা-সাটুরিয়া, জেলা-মানিকগঞ্জদ্বয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।তিনি জানান, আমি মানিকগঞ্জ থানা এলাকায় বিভিন্ন সাকিনে আবাদি জমি হইতে চাষকৃত ভুট্টা ঘাস চুক্তিতে কেটে গরুর খাবার হিসেবে প্রস্তুত করে থাকি। তিনি মহাজন টুটুল মিয়ার কর্মচারী হিসেবে কাজ করেন। আনুমানিক ১০/১২ দিন আগে আমাদের মহাজন জনৈক মোঃ টুটুল মিয়া (৫০), পিতা- একুব আলী, মানিকগঞ্জ থানাধীন উত্তর উথুলী সাকিনে জনৈক মোঃ নাসির মিয়া (৫০) এর নিকট হইতে ৬০ শতাংশ জমির ভূট্টা সহ গাছ কেটে ঘাষ কাটার চুক্তি নিলে বৃষ্টির কারনে আমরা কাজ বন্ধ রাখি। আমরা কাজ বন্ধ রাখাবস্থায় আমাদেরকে না জানাইয়া জনৈক মোঃ নাসির মিয়া (৫০) তাহার ক্ষেত ১নং বিবাদীর নিকট বিক্রি করিয়া দেয়। তারই ধারাবাহিকতায় ইং-১৪/০৭/২০২৬ খ্রিঃ বেলা অনুমান ১২.০০ ঘটিকার সময় আমি সহ অন্যান্য লেভারগন জনৈক মোঃ নাসির মিয়া (৫০) এর ৬০ শতাংশ জমির ভিতরে প্রবেশ করিয়া ভূট্টা ক্ষেত কেটে ঘাস প্রস্তুত করার সময় ১নং বিবাদী আমাদের কাজে বাধা নিষেধ করিয়া উক্ত ক্ষেত ১নং বিবাদী ক্রয় করিয়াছে বলিয়া আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া কাজ বন্ধ করিয়া দেয়।
একই তারিখ বেলা অনুমান ০১.১৫ ঘটিকার সময় আমি সোলাই গোবিন্দপুর মাঠের পাশ দিয়ে বাড়িতে যাওয়ার সময় ১নং বিবাদী আমাকে দেখে ভূট্টা ক্ষেতকাটাকে কেন্দ্র করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি গালিগালাজ করিতে নিষেধ করিলে ১নং বিবাদী মোবাইল ফোনের মাধ্যমে ২নং বিবাদীকে ফোন করিয়া নিয়া আসিয়া আমার পথরোধ করিয়া তাহাদের হাতে থাকা কাঠের বাটাম ও বাঁশের দিয়া আমাকে এলোপাথারী পিটাইয়া সারা শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। আমি মাটিতে লুটাইয়া পরিয়া গেলে ১ ও ২নং বিবাদীদ্বয় আমাকে কিল, ঘুষি ও লাথি মারিয়া কোমড় হইতে পা পযন্ত বিভিন্ন স্থানে বেদনাদায় নিলাফুলা জখম করে। তখন আমার নিকট থাকা কাজের নগদ ১০,০০০/- (দশ হাজার) টাকা ১ ও ২নং বিবাদীদ্বয় জোরপূর্বক ছিনাইয়া নিয়া যায়। আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে ১ ও ২নং বিবাদীদ্বয় আমাদের ঘাস কাটা মেশিন আগুন দিয়া পুরাইয়া দিবে এবং উক্ত বিষয়ে আমি কোন মামলা মোকদ্দমা করিলে খুন করিয়া লাশগুম করিয়া ফেলবে মর্মে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করিয়া চলিয়া যায়। উপস্থিত লোকজনের সহায়তায় আমি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি হয়ে আছি। উক্ত বিষয়ে মানিকগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ মনির হোসেনকে ফোন দিলে তিনি জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।