মোঃ আল-আমিন, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ)জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক আব্দুল মান্নান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. জহির আলম খান লদি সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য, দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব এবং জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়।পরে দেশাত্মবোধক গানের আসরের মধ্যে দিয়ে শেষ হয় উক্ত অনুষ্ঠান।