মোঃ জামাল উদ্দিন,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি। হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগানে (লেবামারা) সাঁওতাল জনগোষ্ঠীর ১৭১ তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস ২০২৬ আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল দশটায় অনুষ্ঠিত হয়। মানতান নরেন্দ্র সাঁওতালের (মান্ঞ্জাহি, জগদীশ পুর চা বাগান) সভাপতিত্বে অনুষ্ঠানটি শোভাযাত্রা, অতিথিদের আলোচনা সভা, ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত ছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান আসন গ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, এস এম আতাউল মোস্তফা সোহেল (চেয়ারম্যান, ৯ নং নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদ), মানতান দুলাল সাঁওতাল ( পরগনা, বৃহত্তর সিলেট বিভাগ), মোঃ মনির উদ্দিন (ব্যবস্থাপক, জগদীশ পুর চা বাগান), শ্যামলী দেব ( মহিলা মেম্বার) সহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ। অতিথিগণ, সাঁওতাল জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বিদ্রোহ নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে সাঁওতাল জনগোষ্ঠীর উপজাতীয় নাচে-গানে মুখরিত হয়ে উঠে। অনুষ্ঠিতটির সঞ্চালনা করেন মানতান দীপংকর সাঁওতাল। (সাধারণ সম্পাদক, বৃহত্তর সিলেট বিভাগীয় যুব পরিষদ)।