মোঃ জামাল উদ্দিন,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: মাধবপুরের ৯ নং নোয়াপাড়া ইউনিয়নকে শতভাগ ছানিমুক্ত ইউনিয়ন বাস্তবায়নের পরিকল্পনা সভা আজ (১৩ জুলাই ) দুপুর ১.০০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে ইউনিয়ন হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহদি হাসান তার বক্তব্যে বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। যার চোখ নেই একমাত্র সে ই বুঝে চোখ না থাকার কি বেদনা! নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্রচেষ্টায় আজকে যে আয়োজন হতে যাচ্ছে নিঃসন্দেহে এটা আপনাদের সুভাগ্য। এর জন্য চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন,, এই মহান একটা উদ্যেগের জন্য আমি মৌলভীবাজার চক্ষু হাসপাতাল এবং সহযোগিতা সংগঠন ORBIS ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ( PKSF)কেও ধন্যবাদ জানাচ্ছি। সহযোগী সংগঠক ORBIS এর প্রোগ্রাম অফিসার মোঃ আলমগীর হোসেন বলেন,, Orbis মূলত একটা Flying Eye Hospital. আমরা ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যবদি বিশ্বের ১১ টি দেশে এ ধরণের ফ্রি মানবিক সেবা দিয়ে যাচ্ছি। শিশু বৃদ্ধ অসহায় মানুষকে সম্পূর্ণ ফ্রি চক্ষুর ছানি অপারেশন সহ চোখের চশমা প্রদান, যাবতীয় ঔষধ এবং ফলোআপ দিয়ে যাচ্ছি। আপনারা যারা আমাদের কে সহযোগিতা করছেন সকলকে ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইমরুল হাসান তার বক্তব্যে বলেন, চোখের ছানি আমাদের সমাজের এখনো বহু মানুষের রয়েছে। সচেতনতার জন্য আমরা এখনো ছানি মূক্ত ইউনিয়ন গড়তে পারিনি। আমাদেরকে জনসচেতনতা তৈরি করতে হবে। এবং সকলকেই সহযোগিতা করতে হবে। সভায় ইউনিয়নের সরকারি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকগণ, স্বাস্থ্যকর্মী, মসজিদের ইমাম, ইউনিয়ন পরিষদের সদস্য, চা বাগানের পঞ্চায়েত সভাপতি, সেক্রেটারি, সাংবাদিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিতটির সঞ্চালনা করেন ফারজানা নাসরিন।