স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়, প্রাণিসম্পদ কার্যালয়ে আয়োজিত প্রান্তিক চাষীদের মাঝে বিনা মূল্যে ছাগল বিতরণ অনুষ্ঠান পালিত হয়েছে। অনুষ্ঠানটি আজ (১২ জুন) শুক্রবার বিকালে পালন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন_ জামালপুর-৩ আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন_ মাদারগঞ্জ উপজেলার নির্বাহী পরিচালক ও প্রশাসক সুমন চৌধুরী, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল কাদের বাবুল খান, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন সহ আরও অনেক রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মকর্তা। উক্ত অনুষ্ঠানের আয়োজন করার উদ্দেশ্য ছিলো_ বিভিন্ন চরাঞ্চলের প্রান্তিক চাষীদের স্বাবলম্বী করার জন্য, যেন তারা ছাগল, হাঁস, মুরগী পালন করে, নিজেদেরকে আর্থিক স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারে।