
স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর): জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) হিসেবে যোগদান করেছেন নাবিল হোসেন তামিম। গত ২৩ নভেম্বর ২০২৬, সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে মাদারগঞ্জে দায়িত্বভার গ্রহণ করেন।
দীর্ঘদিন পদটি শূন্য থাকার পর মাদারগঞ্জ উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নাবিল হোসেন তামিম।
জানা গেছে, নতুন সহকারী কমিশনার (ভূমি) নাবিল হোসেন তামিম এর আগে সাতক্ষীরা জেলায় কর্মরত ছিলেন। তাঁর নিজ জেলা বরিশাল বিভাগের পিরোজপুর।
এর আগে মাদারগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জনাব রাসেল দিও। তাঁর দায়িত্বকাল শেষে পদটি কিছুদিন শূন্য ছিল।
নতুন এসিল্যান্ডের যোগদানের মধ্য দিয়ে মাদারগঞ্জ উপজেলা ভূমি অফিসের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
দৈনিক আজকের জনবাণীর স্টাফ রিপোর্টার, শফিকুল ইসলাম (জামালপুর) এর সাথে আজ (২৫ নভেম্বর ২০২৬) বুধবার দুপুরে সৌজন্য সাক্ষাৎকালে এসব তথ্য উঠে।