আঃ জলিল শ্রীপুর মাগুরা: মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। এ দিবস উপলক্ষে আজ শুক্রবার (২৬ জুন) মাদকবিরোধী আলোচনা ও এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। পল্লী মঙ্গল সমিতির এ আলোচনা সভায় ডঃ মুসাফির নজরুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিয়া আলী আকবার। এ সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মুন্সি মুখলেছুর রহমান, সংগঠনের সহ-সভাপতি সাবেক প্রধান শিক্ষক ও শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব কাজী সাখাওয়াত হোসেন, সব্দালপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু, সাবেক সব্দালপুর ইউনিয়ন চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম, কাজী খসরুল আলম, বিএনপি নেতা মামুন মৃধা সহ আরো অনেকে। আজকের এ সভায় সকল বক্তা মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানান। আজকের স্লোগান হয় মাদক ছাড়ো নইলে শ্রীপুর ছাড়ো। আলোচনা সভার শেষে মাদকের বিরুদ্ধে একটি র্যালি পুরা এলাকা প্রদক্ষিণ করে।