মোঃ বিশাল উদ্দিন পবা, (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের মথুরা গ্রামের একমাত্র মানুষ চলাচল এর কাঁচরাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বর্তমানে তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি সম্পূর্ণ কাদার স্তূপে পরিণত হয়, যা স্থানীয় বাসিন্দাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এই রাস্তার কোনো সংস্কার কাজ হয়নি। বর্ষা মৌসুম শুরু হতেই দুর্ভোগ এখন চরমে। এই অঞ্চলের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা সচল করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এই রাস্তাটি পাকাকরণ বা টেকসই সংস্কারের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।