রিজন আহমেদ মোস্তফা ( কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি )ভৈরবের আকবরনগর ও মিরারচর গ্রামের সংঘর্ষের ঘটনায় আকবরনগর এলাকায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কিশোরগঞ্জ জেলা পিবিআই'র সৎ, নিষ্ঠাবান ও বিচক্ষণ কর্মকর্তা ইন্সপেক্টর মো. আশরাফুল আলমের নেতৃত্বে আজ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এসময় তিনি ক্ষতিগ্রস্ত বাড়িঘর ঘুরে দেখেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন। এলাকাবাসী জানান, পিবিআই'র হাতে তদন্তভার যাওয়ায় তারা আশাবাদী। সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে বলে আশা করছেন ভুক্তভোগীরা।