স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর)
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের এক ইউনিয়ন নেতা ও এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (২৮ জুন ২০২৬) রবিবার, আসামিদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার সানাকৈর ও মাজালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জান্নাতুল রেজুয়ান ওরফে দারগ আলী (৬০) এবং মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ জুলহাস (৫৭)।