মোঃ সুজা মিয়া জেলা প্রতিনিধি গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব লাইলাতুন হোসেন মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দের আয়োজনে এই বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। কর্মকালীন সময়ে তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে আমাদের এই উপজেলার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। বিশেষ করে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে তাঁর বলিষ্ঠ দিকনির্দেশনা আমাদের আগামীর পথ চলায় পাথেয় হয়ে থাকবে।
আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য এবং ব্যক্তিগত জীবনের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন এই শুভকামনা।