জাতীয় দৈনিক “আজকের জনবাণী” পত্রিকার সৌজন্য কপি বদলগাছী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ পলাশ উদ্দিন হাতে মোঃ হিমেল হোসেন বদলগাছী উপজেলা প্রতিনিধি পত্রিকা হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে পত্রিকার প্রকাশনা কার্যক্রম ও স্থানীয় সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় বদলগাছী উপজেলা প্রতিনিধি নিকট দোয়া, পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন। সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ উদ্দিন দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে সমাজের উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে যথাযথভাবে উপস্থাপনের আহ্বান জানান।