মোঃ আছিরুল ইসলাম, উপজেলা প্রতিনিধি
ফুলবাড়ী ২৯ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে মালিকসহ নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়। রবিবার (২১ জুন) দিনাজপুরের ফুলবাড়ীর বনতারা বিশেষ ক্যাম্প কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তর বনতারা গ্রামের মৃত শ্রী সেসেন দাস এর পুত্র শ্রী চন্দন দাস (২৫) কে ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক করে বিজিবি, আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৩ হাজার ২ শত টাকা।
ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধিনায়ক আরিফ উজ জামান, জানান ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।