ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর শহরের কেশবনগর এলাকায় অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনের নির্দেশনায় এসআই মো. আবু কাওসার সবুজ সঙ্গীয় ফোর্স নিয়ে কোতোয়ালী থানার কেশবনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আবুল হাসান রবিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কেশবনগর এলাকার মৃত হাজী লোকমান মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।