ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর জেলায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮০৪ জন। এ সময়ে হামে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে। বৃহস্পতিবার (১ে৮ জুন) প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা অনুযায়ী, আলফাডাঙ্গায় ২১ জন, বোয়ালমারীতে ২৪ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে ১ হাজার ৮৮২ জন হাম রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে ৫৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২১ জন এবং ছাড়পত্র পেয়েছেন ২১ জন। এ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, ফরিদপুর জেনারেল হাসপাতালে চলতি বছরে ৭৯৮ জন হাম রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে ২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৬ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৩ জন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলা টিকা গ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।