বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর: ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ও পুরস্কার তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সার্বিক কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এ অর্জনে জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যসহ শুভানুধ্যায়ীরা ওসি মাহমুদুল হাসানকে অভিনন্দন জানিয়েছেন।