বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর-খ ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত ২৬ জুলাই ২০২৬ তারিখের এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, সহকারী কমিশনার (ভূমি), বোয়ালমারীর সুপারিশের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(ঘ) অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে একই বিধিমালার ১২(১) ধারা অনুসারে ইমরান শেখকে ২৬ জুলাই ২০২৬ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহে অফিস আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।