মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা
পলাশবাড়ী পৌরসভার আগামী নির্বাচনে ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট সাংবাদিক মোঃ মতিন। এলাকার সাধারণ মানুষের মুখে মুখে এখন শুধুই তার নাম। তবে অন্য সাধারণ প্রার্থীদের মতো তিনি নিজেকে ‘নেতা’ বা ‘সেবক’ হিসেবে প্রকাশ করতে নারাজ; তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "আমি আপনাদের সেবক নয়, আপনাদের আজীবন খাদেম (সেবক/সেবাদাস) হয়ে পাশে থাকতে চাই।"
জনপ্রিয় এই সাংবাদিক ও সমাজসেবক দীর্ঘদিন ধরেই ৮নং ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখে ছায়ার মতো জড়িয়ে আছেন। বিশেষ করে এলাকার অসহায়, গরীব ও দুঃখী মানুষের যেকোনো বিপদে তিনি সবার আগে এগিয়ে আসেন। কোনো লোভ-লালসা বা ক্ষমতার মোহে নয়, বরং মানুষের অকৃত্রিম ভালোবাসাই তার পথচলার মূল শক্তি।
এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, সাংবাদিক মোঃ মতিন ভাই একজন সাদা মনের মানুষ। করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো দুর্যোগে তিনি গোপনে ও প্রকাশ্যে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
নিজের প্রার্থীতা ও লক্ষ্য নিয়ে সাংবাদিক মোঃ মতিন বলেন, "আমি বড় কোনো নেতা হতে চাই না। পদের অহংকার আমার নেই। আমি শুধু ৮নং ওয়ার্ডের গরীব-দুঃখী ও মেহনতি মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের অধিকার আদায়ের লড়াইয়ে একজন বিশ্বস্ত খাদেম হিসেবে কাজ করতে পারি— এটাই আমার একমাত্র চাওয়া। আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট ও দোয়া দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।
এলাকার তরুণ সমাজ ও মুরুব্বীদের মতে, ৮নং ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং একটি মাদকমুক্ত ও আদর্শ ওয়ার্ড গড়তে সাংবাদিক মতিনের মতো একজন সৎ, যোগ্য ও সাহসী মানুষের কোনো বিকল্প নেই। দল-মত নির্বিশেষে ৮নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ এখন সাংবাদিক মোঃ মতিন ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধ।