
আল আমিন ছৈয়াল! চাঁদপুর প্রতিনিধি: কেন্দ্রীয় যুবদলের নির্দেশক্রমে চাঁদপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছেন চাঁদপুর জেলা যুবদল।
রবিবার ২৯ নভেম্বর বিকালে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশ্রাফ বাবু,তিনি বলেন সারা বাংলাদেশের কোথাও যদি নিষিদ্ধ আওয়ামীলীগের সংগঠনের লোক নৈরাজ্যকরে তাহলে তাদের জন্য এই দেশটা হবে জাহান্নাম।
তিনি আরো বলেন,বিএনপি মধ্যম পন্থার দল,গনমানুষের দল,সবসময় মানুষের সাথে নম্র ভদ্র আচরন করে থাকে। আমাদের এই আচরণ কে কেউ দুর্বলভাবে দেখে নৈরাজ্য করলে ছাড় দেওয়া হবেনা। ফ্যাসিস্ট হাসিনা জুলাই আন্দোলনে ১৪'শ লোককে হত্যা করেছে, মানুষের চোখ হাত,পা নিয়ে গিয়ে তার হাত রক্তাক্ত করেছে সেই হাত দিয়ে আবার বলে দেশকে রক্ষা করবে। শেখ হাসিনা এদেশে পঞ্চাশ বছর ক্ষমতায় টিকে থাকতে জিয়াউল আহসানকে দিয়ে দশ হাজার মানুষে হত্যা করার পরিকল্পনা করেছিলো। এমনকি সে তার নিজের দলের নোকর্মীকেও হত্যা করতে চেয়েছিলো।সে একজন ভয়ঙ্কর অপরাধী, তাকে দন্ডিত অপরাধী হিসেবে আমরা গ্রহন কীতে চাই, অন্যথা আমরা তাকে চাইনা।
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি এডভোকেট নুরুল আমিন খান আকাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল গাজী বাহারে পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার শাওন। শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সাবেক সভাপতি মানিকুর রহমান মানিক।সমাবেশ পূর্বে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবদলের নাতাকর্মীদের অংশগ্রহণে শহরের প্রধান প্রধান সড়কে মিছিল করেন।