পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তি জ্ঞান ও সৃজনশীলতাকে বিকশিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন মেলা- ২০২৬। মেলায় উপজেলার বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক উপস্থাপনা করে দর্শনার্থীদের প্রশংসা কুড়িয়েছেন।
শনিবার ((১৩ই জুন) সকাল ১০টায় এ অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রিফাত আরা ম্যাম। এ অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদত হোসেন, উপজেলা ভূমি সহকারি কমিশনার শাহাদত পারভিন, প্রাণিসম্পদ অফিসার আশীষ কুমার দেবনাথ, সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, সহকারি প্রোগ্রোমার শামছদ্দীন তাবরিজ, উপজেলা একাডেমি সুপার ভাইজার মুরশিদুল আলম, আরও উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সভাপতি মোকছেদুল হক শিশির, বিএনপির সাংগাঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের আগত প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীরা। উপজেলার প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মচারী স্থানীয় গন্য মান্য নানান শ্রেণীর- পেশাজীবী এবং বিভিন্ন সংবাদপত্রের গণমাধ্যম কর্মী প্রমুখ। মেলাটি উপজেলা প্রশাসনের আয়োজনে পত্নীতলা উপজেলা পরিষদ মিলনাতনে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তাঁরা বলেন, প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশ গড়তে এ ধরনের অনষ্ঠান আয়োজনে শিক্ষার্থীরদের অনেক বেশী আগ্রহী করে তুলবে। এ বিষয়ে ভবিষ্যতে আরও উচ্চ লক্ষ্যে পৌঁছাতে গঠনমুলক বক্তব্য প্রাদান করেন।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব প্রযুক্তি, স্মার্ট কৃষি, পানি সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং ডিজিটাল প্রযুক্তি নির্ভর বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে। দর্শনার্থীরা প্রতিটি স্টল ঘুরে ঘুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা সম্পর্কে জানতে পারেন।
উক্ত মেলার সভাপতি রিফাত আরা ম্যাম তাঁর বক্তব্যে বলেন, "তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। এ ধরনের মেলা শিক্ষার্থীদের নতুন কিছু ভাবতে এবং বাস্তবমুখী প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিত করে। "
অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রকল্প উপস্থাপনা মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেন করেন। এ সময় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে দেশ ও জাতির কল্যাণে করার আহ্বান জানান।
মেলায় আগত বিভিন্ন বিদ্যালয় শিক্ষার্থীরা জানান, এমন আয়োজন তাদের নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। দিনব্যাপী মেলায় শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
প্রদশনীর শেষে অংশগ্রহন শিক্ষার্থীর মাঝ থেকে সেরা উদ্ভাবনকারী দল বাচাঁয় করে পুরুষ্কার ও সনদপত্র প্রদান করা হয়।