নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলায় জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন কিছু নির্দেশনা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) থেকে এ নির্দেশনাগুলো জেলার সকল পেট্রোল পাম্পে কার্যকর হয়েছে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন নির্দিষ্ট সময় থেকে তেল বিক্রি শুরু হবে এবং সরবরাহের ওপর ভিত্তি করে তা অব্যাহত থাকবে। নির্ধারিত সময়সূচি নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন বেলা ৩:০০টা থেকে জেলার সকল পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিক্রি শুরু হবে। তেলের মজুদ থাকা পর্যন্ত বিক্রি চলবে। বোতলে পেট্রোল/অকটেন বিক্রি নিষিদ্ধ নির্দেশনায় বলা হয়েছে, ডিজেল ছাড়া অন্য কোনো জ্বালানি তেল (পেট্রোল বা অকটেন) কোনো অবস্থাতেই বোতল বা খোলা পাত্রে বিক্রি করা যাবে না। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জরুরি প্রয়োজনে বিশেষ ছাড় তবে কৃষিকাজ, হাসপাতাল বা ক্লিনিকের জেনারেটর চালানোর মতো জরুরি প্রয়োজনে প্রয়োজনীয় প্রমাণপত্র দেখিয়ে সীমিত পরিমাণে তেল বোতল বা জারকিনে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। খোলা বাজারে বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ পাম্পের বাইরে খোলা বাজারে অতিরিক্ত দামে বা অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এমন কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। জেলা প্রশাসন সকল শ্রেণি-পেশার মানুষকে এ নিয়মগুলো মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে এবং জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনায় সহযোগিতা কামনা করেছে।