পত্নীতলা উপজেলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুরে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত মিলন মেলা ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৯ শে মে শুক্রবার সকাল ৯ টায় শুরু হয় অনুষ্ঠানটি সারাদিনব্যাপী আয়োজনে নজিপুর জেলা পরিষদ ডাকবাংলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে নজিপুর হাই স্কুলের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষকদের সম্মাননা প্রদান, অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, গঠনতন্ত্র উপস্থাপন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকদের অবদান কখনো ভোলার নয়। শিক্ষার্থীদের সফলতার পিছনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষক শিক্ষার্থীদের মাঝে সম্পর্ক আরো সুদৃঢ় করবে।
দিনব্যাপী আয়োজনে পুরনো বন্ধুদের মিলন, স্মৃতিচারণ ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি প্রেসার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, ভবিষ্যতেও সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে অ্যালামনাই সদস্যদের সম্পৃক্ত রেখে বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।