
মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌর বিএনপি। আজ বুধবার (১১নভেম্বর) বিকেলে পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডলের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পুনরায় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসর ও দেশবিরোধী শক্তি আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা রাজপথে শক্ত হাতে প্রতিহত করা হবে। গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষায় নেতাকর্মীদের সবসময় সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর ছানোয়ার হোসেন, মুঞ্জিল হোসেন আকন্দ, শাহ আলম, কাউন্সিলর আপাল শেখ, সাবেক কাউন্সিলর সোলায়মান আলী, পৌর যুবদলের সাবেক আহবায়ক আবু তালহা শামীম খান, সাবেক যুগ্ম-আহ্বায়ক আল আমিন, যুবদল নেতা সোহেল রানা, সম্রাট, কালাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি খোরশেদ মন্ডল, সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম, পৌর সমবায় দলের সভাপতি সুলতান সোলায়মান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সমাজসেবক মেরাজ হোসেন প্রমুখ। এছাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।