
মো: ইউনুছ আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মিছিলটি ব্যাপক জনসমাগমে পরিণত হয়।
মিছিলে নেতাকর্মীরা দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। তারা দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।