দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ি দীঘিনালা -বাঘাইছড়িসহ সাজেক সড়কে কবাখালী ইউনিয়নের মেইন সড়কটি ডুবে যাওয়ার কারনে দীঘিনালা বাঘাছড়ির সড়ক যোগাযোগ পুরোদমে বিছিন্ন হয়ে গেছে। সারারাত বৃষ্টি অব্যহত থাকায় যে কোন সময় বন্যার আশস্কা। অতি ভারী বৃষ্টির কারণে দীঘিনালায় কোথাও আংশিক পাহাড় ধস হয় । কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞান) বলেন, দীঘিনালা উপজেলায় সবচেয়ে বেশি আমার ইউনিয়ন বাসী বন্যায় কবলিত হয় । টানা বারি বর্ষণের ফলে নিম্নাঞ্চলগুলো পানি ঢুকতে শুরু করছে সেই সাথে রাতভর বৃষ্টি এখনো চলমান রয়েছে। পানিবন্দি নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যেতে অনুরোধ করা হয়েছে । আমরা যেকোন দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত৷ আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে ।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা উপজেলায় দূর্যোগ টিম ইতিমধ্যে গঠন করা হয়েছে। জনপ্রতিনিধিদের নির্দেশ দেয়া হয়েছে স্ব স্ব এলাকার আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখার জন্য। মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের টিম, রেড ক্রিসেন্ট সদস্য কাজ করতে প্রস্তুত রাখা হয়েছে ।