জাহিদুল ইসলাম জাহিদ জৈন্তাপুর সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংঠনিক সম্পাদক ইন্তাজ আলী,সিলেট জেলা তাঁতি দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল,জৈন্তাপুর উপজেলা যুবদলের আহবায়ক বাহারুল আলম বাহার, নিজপাট ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর শুক্কুর মেম্বার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান,জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হক ইয়াজুল, সহ অন্যান নেতৃবৃন্দ। এ সময় তিনি জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও জৈন্তাপুর বড় পুকুর কেন্দ্রী রাস্তা পরিদর্শন ও বৃক্ষ রোপণ এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা মন্ত্রীর কাছে এলাকার উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন। মন্ত্রী বলেন, জৈন্তাপুর উপজেলার সার্বিক উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।