মীর আমিনুল ইসলাম বুলবুল, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ : আজ বুধবার (৫আগস্ট) সকাল ০৯:৩০ ঘটিকায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় মাননীয় সংসদ সদস্য, নেত্রকোণা-২, অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক মহোদয়ের সঙ্গে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জনাব খন্দকার মুশফিকুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা। বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত এবং জুলাই বিপ্লবে আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর সকাল ১১:০০ ঘটিকায় নেত্রকোণা পাবলিক হলে “জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬" উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক, মাননীয় সংসদ সদস্য, ১৫৮ নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, নেত্রকোণা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান। অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।