স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর): জামালপুরের মাদারগঞ্জে বিশেষ অভিযানে ৯৭ পিছ ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে তাদেরকে আটক করা হয় এবং আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন— জুয়েল (২৬), পিতা: শহিদুল ইসলাম, গ্রাম: নব্যচর (চরপাকেরদহ), থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর; সেলিম (১৯), পিতা: শামছুল শেখ, গ্রাম: নব্যচর (পশ্চিমপাড়া), থানা: সারিয়াকান্দি, জেলা: বগুড়া; এবং মাজেদুল আকন্দ (২৪), পিতা: সুলতান ওরফে সুজা মিয়া, গ্রাম: ফাজিলপুর, থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর।
এ ঘটনায় মাদারগঞ্জ মডেল থানায় মামলা করা হয়। মামলা নং-১৭, তারিখ: ২৮ অক্টোবর ২০২৬। পুলিশর পক্ষ থেকে জানানো তথ্য অনুযায়ী, আটক তিনজনকে ২৮ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ২টার দিকে মাদারগঞ্জ মডেল থানা থেকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় বলেন, এই দেশকে মাদকমুক্ত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।