আঃ জলিল, উপজেলা প্রতিনিধি
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ জাতীয় পর্যায়ে দীর্ঘ লাফে ৩য় স্থান অর্জন করায় কৃতি শিক্ষার্থী সাকিন বিশ্বাসকে এক জমকালো সংবর্ধনা দিয়েছে মাগুরার শ্রীপুর উপজেলার কল্যানপুর গ্রামবাসী। বক্তারা বলেন, সাকিন শুধু কল্যানপুরের নয়, সে আজ পুরো শ্রীপুর উপজেলা, মাগুরা জেলা তথা সারা বাংলাদেশের গর্ব।
সম্প্রতি কল্যানপুর গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সাবেক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মমতাজ উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন জনাব নাজিম উদ্দিন প্রধান শিক্ষক আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৪নং শ্রীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মসিউল আজম (মছিয়াল), জনাব খান আনোয়ার, জনাব বশিরুল ইসলাম প্রধান শিক্ষক তখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অবসরপ্রাপ্ত ব্যাংকার জনাব শফিউদ্দিন শেখ, মোঃ মোস্তাফিজুর রহমান (লিয়াকত),মোঃ সেলিম সশি হোগলডাঙ্গা সপ্রাবি, এবং মোঃ হামিদুল ইসলাম সাবেক পুলিশ সদস্য
মোস্তাফিজ রহমান, কাজল, আকরাম, পিন্টু, সোহেল, রানাসহ আরো অনেকে।
অনুষ্ঠানে সাকিনের কৃতিত্বে সন্তোষ প্রকাশ করে তার ভবিষ্যৎ পথচলাকে আরও মসৃণ করতে গ্রামবাসীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এসময় সাকিনের গর্বিত পিতা জনাব মোঃ আব্দুর সামাদ বিশ্বাস এই অসামন্য সংবর্ধনার জন্য গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে কৃতি অ্যাথলেট সাকিন বিশ্বাসের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।