মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধি
জাতীতাবাদী শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ধুনট সদর ইউনিয়ন শাখার ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মোঃ জিয়ার রহমানকে সভাপতি ও মোঃ মুকুল সরকারকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা করেন ধুনট উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ খোরশেদ মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ আশাদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ স্বপন ইসলাম।