আবুওবায়দুল হক খাজা ,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ২৮শে অক্টোবর বুধবার কুড়িগ্রামের চিলমারীতে বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটির কর্ম সূচির মধ্যে ছিল সকাল ১১ টায় এক বর্ণাঢ্য র্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিন শেষে আবার উপজেলা পরিষদ চত্ত্বরে হাত ধোঁয়ার কৌশল প্রর্দশন করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চিলমারী উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা জনস্থাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী উত্তম কুমার সিংহ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাছিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও ফ্রেন্ডশীপ এনজিওর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।