মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি:-
আহলে বায়তে রাসুল (দ.),র প্রতি ভালবাসাল নামই ঈমান ও প্রকৃত ইসলামের মূল ভিত্তি। ৬ই মহররম, ২২শে জুন ২০২৬ খ্রি:রবিবার হামজারবাগ, বিবিরহাট, পাঁচলাইশ, চট্টগ্রাম'র ব্যবস্থাপনায় মাদ্রাসা -ই-শাহানশাহহযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী মিলনায়তনে ধারবাহিক প্রতি বছরের ন্যায় পবিত্র আহলে বাইতে রাসূল (সাল্লাল্লাহু আলাইহীওয়াসাল্লাম) স্মরণে ৫ দিনব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিল ২য় দিবসে চট্টগ্রাম কিডরি ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামালুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তিনি বলেন-। আহলে বায়াতে রাসুল (দ.) এর প্রতি ভক্তি শ্রদ্ধা ভালবাসাই হল ঈমান ও প্রকৃত ইসলামের মূল ভিত্তি।প্রধান আলোচকের তকরির করেন হযরত মাওলানা সৈয়দ আহমদুল হক, নায়েবে সাজ্জাদানশীন, গোমদন্ডী দরবার শরীফ বোয়ালখালী, তিনি বলেন-ঈমানদ্বার মুসলমান আর মোনাফিক চিহ্নিত করার অন্যতম কষ্টি পাথর হলো শোহাদা-ই কারবালা।
বিশেষঅতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলহাজ্ব আবু তালেব বেলাল, শিক্ষাবিদ ও সাংবাদিক দৈনিক পূর্বদেশ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা সৈয়দ ফয়সাল আবেদীন ফরহাদাবাদী, নায়েবে সাজ্জাদানশীন, ফরহাদাবাদ দরবার শরীফ, হাটহাজারী। মাওলানা মোহাম্মদ মিনহাজ উদ্দিন-সদস্য-মাইজভাণ্ডারী একাডেমী। সভায় সভাপতিত্ব করেন-সৈয়দ মোহাম্মদ হাবীব বাবু, সহ-সভাপতি, গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফ, হামজারবাগ, বিবিরহাট, পাচলাইশ, চট্টগ্রাম। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মাওলান হারুনুর রশিদ, ভারপ্রাপ্ত সুপার মাদরাসা-ই শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী, হামজারবাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী, কো-চেয়ারম্যান ফজলুল হক ফজু, এম মাকসুদুর রহমান হাসনু, কাজী নিজাম উদ্দিন, মোহাম্মদ আশরাফ উদ্দিন সিদ্দীকি, উদযাপন পরিষদের সচিব মাওলানা কাজী হাবীবুল হোসাইন, উদযাপন পরিষদের মধ্যে আকতার মিয়া, মুহাম্মদ ওমর ফারুখ, মেজবাহ উদ্দিন মেজবাহ, মুহাম্মদ শওকত হোসাইন রুবেল, মোহাম্মদ খুরশিদ আলম, সাংবাদিক বরুন কুমার আচার্য বলাই, আবদুল মান্নান, রোকনুজ্জামান টুটুল, মোহাম্মদ আবদুর রব, কাজী আশরাফ হোসাইন, জিয়াউল হাসান সাইফ, আবু সাদাত সায়েম সুমন, সাইফুল ইসলাম, আহসান উল্লাহ চৌধুরী বিভন, মাওলানা হারুনুর রশিদ, সৈয়দ আনিসুল ইসলাম আলম, দিদারুল আলম, মোহাম্মদ নুর মিয়া, মজিবুর রহমান রাসেল, মোহাম্মদ ওসমান, রাজা, জুয়েল, রিমন, রানা, মোহাম্মদ কামাল উদ্দিন, রিপন, বিজয়, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত ছিলেন।