আক্তার হোসেন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। দলের ঘোষিত মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৯ জুলাই কুলাউড়ায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন তারা। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন জনসংযোগ কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানান উপজেলা নেতারা।
৫ জুলাই বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির কুলাউড়া উপজেলা শাখার সদস্য সচিব মাহবুব জামান জাতীয় দৈনিক আজকের জনবাবী কে জানান, ইনশাআল্লাহ আগামী ২৯ জুলাই কুলাউড়ায় আসবেন তারা, কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। কর্মসূচি সফল করতে স্থানীয় নেতাকর্মীরা কাজ করছেন।