আঃ জলিল উপজেলা, প্রতিনিধি শ্রীপুর (মাগুরা)
কবি কাজে কাদের নেওয়াজ ১৯০৯সালের ১৫ জানুয়ারি মুর্শিদাবাদ জেলার তালেবপুর মাতুলায়ে জন্মগ্রহণ করেন। কবির পৈত্রিক নিবাস মঙ্গলকোট গ্রামে। তিনি স্থানীয় মাখরুন উচ্চ বিদ্যালয় থেকে ১৯২৩ সালে এন্ট্রান্স এবং বহরমপুর কলেজ থেকে ১৯২৯ সালে ইংরেজিতে অনার্স পাশ করেন। প্রথম কর্মজীবন শুরু করেন একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে। কবি ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি আকৃষ্ট ছিলেন। সাহিত্যের প্রায় সকল অঙ্গনে পারদর্শিতা থাকলেও কবিতার প্রতি তার ছিল বিশেষ আকর্ষণ। তিনি শিক্ষাগুরুর মর্যাদা কবিতা সহ অসংখ্য কবিতা লিখেছেন। কবি তাঁর শেষ জীবন কাটিয়েছেন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মুজদিয়া গ্রামে। কুমার নদীর তীর ঘেঁষে এই গ্রামের অবস্থান। এই কুমার নদীর তীরে বসেই অসংখ্য কবিতা লিখেছেন। এই মুজদিয়া গ্রামের নিজ বাড়িতেই ৩ জানুয়ারি ১৯৮৩ সালে মৃত্যুবরণ করেন। কবির এই স্মৃতি বিজড়িত বাড়িটি দেখার জন্য বিভিন্ন জেলা থেকে এখনো অনেক পর্যটক আসেন। অবহেলা আর অযত্নে নষ্ট হয়ে যাওয়া স্মৃতি বিজড়িত বাড়িটি যাতে সংস্কার করা হয় সে ব্যাপারে সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।